স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরতলির শাফেলা গ্রামের নিরীহ পরিবারের গৃহবধূকে মারপিট করেছে মদ্যপ যুবক। ওই গৃহবধুকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১১ জানুয়ারি সুনামগঞ্জ শহরতলির গৌরারং ইউনিয়নের শাফেলা গ্রামের সমছু মিয়ার ছেলে শাহীন মিয়া ও কালা মিয়ার ছেলে সফিক মিয়া মদ্যপান করে গ্রামের এক সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে উৎপাত করছিল। বাড়ি’র লোকজন বাধা দেওয়ায় এরা তাদের উপর চড়াও হয় এবং বাড়ির মানুষকে মারপিট করে। এঘটনায় থানায় মামলা হয়। ঘটনার পর পুলিশ সফিক মিয়াকে আটক করে। পরে সফিক জামিনে মুক্তি পায়। এই ঘটনার জের ধরে শুক্রবার সুধীর চন্দ্র পালের ছেলে পিংকু পালকে শাহিন মারধর করে। খবর পেয়ে ওই গৃহবধূ এগিয়ে গেলে তাকেও বেধরক মারপিট করে শাহীন মিয়া। আহত গৃহবধূকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুর রহমান জানালেন, বিষয়টি শুক্রবার বিকালে আমাকে জানানো হয়েছে। আমি বলেছি রাতে এসে লিখিত অভিযোগ দিতে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
- যানবাহনে ছাত্রলীগের ‘লোগো-স্টিকার’ ব্যবহার নয়
- গৃহবধূকে চাবুক ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছে পাষণ্ড স্বামী


