ছাতক প্রতিনিধি
বিএনপি জাতিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে অনির্বাচিত ও অবৈধ সরকারের পতন ঘটানো হবে।’
সম্মিলিত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের জন্য তিনি দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘দেশে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। এ সরকার বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। রবিবার ছৈলা-আফজালাবাদ ইউপির শ্যামনগর গ্রামে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মেম্বার নূর আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরানও যুবদল নেতা এমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক্ব সৈয়দ তিতুমীর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর
রহমান খসরু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার ফজলুল করিম বকুল, যুক্তরাজ্য প্রবাসি বিএনপি নেতা নানু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুল, বিশ্বনাথ উপজেলা বিএনপির দফতর সম্পাদক আরব আলী খান, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খান ছানা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, লায়েক শাহ, সদস্য শামসুর রহমান বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আসকর আলী লাভূ, শুকুর আলী মেম্বার, ফয়জুর রহমান, জাহেদুল ইসলাম আবাব, রুহুল আমিন, কাজি মাও. আব্দুস সামাদ, অ্যাড. আব্দুল কাহহার, আব্দুল মুমিন, এনামূল কবির, আলী হোসেন মানিক, শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ, শাহাব উদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসাইন, জেইউ আহার, যুবদল নেতা দিদার আলম মেম্বার, জহির উদ্দিন, জগলু মিয়া, দিল হোসেন মেম্বার, আলী আসরাফ তাহিদ মেম্বার, ফজর আলী, কামাল উদ্দিন, ফারুক আহমদ, আরজু মিয়া, লিজন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মুমিন, ছাত্রদল নেতা প্রবাসি নজির আহমদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, ছাত্রদল নেতা আব্দুল মুমিন, কেএম পারভেজ, ইসমাইল হোসেন সানি প্রমুখ।
এসময় সভায় লালা মিয়া মজুমদার, ক্বারি আছকির আলী, আবুল হোসেন, মাও. সিরাজুল ইসলাম, ছমরু মিয়া, আনহার আলী, সমুজ আলী, প্রবাসি বিএনপি নেতা রজব উদ্দিন, তাজ উদ্দিন, আসিক আলী, সাজিদ মিয়া মজুমদার, গিয়াস উদ্দিন মেম্বার, নওশাদ আলী, এমাদ উদ্দিন, ছাদিকুর রহমান, সমর আলী, হাজি আব্দুল মছব্বির, যুবদল নেতা কবির আহমদ, মোস্তফা, চেরাগ আলী, জহির খান, শামীম আহমদ, শাহিন আহমদ, ঝুনু মিয়া, দিলোয়ার হোসেন, লাল মিয়া, লায়েক মিয়া, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, ছাত্রদল নেতা রোমেল আহমদ, জাহিদুর রহমান, ইমন রহমান, ইরাজ আহমদ রিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।


