Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
নির্ভয় হও – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

নির্ভয় হও

হিরন্ময় রায়
কালো ছায়ায় ক্রমশ ঢাকা পড়ছে আমাদের নীলিমা
বর্ণমালায় ‘ম’ তে ‘মা’ নয়, শিশুমনে ছড়ানো হয়-
বিভাজনের নীল বিষ।
আমাদের প্রতিবাদের মঞ্চগুলো লাল ফিতার শৃংখলে
ঘিরে দেয়া হচ্ছে।
পুরনো শকুনিদের সাথে অশুভ আঁতাতে-
আমাদের আগামী ভোর বিবর্ণ ও ধূসর।
নিস্পৃহ বর্তমান, রঙ্গমঞ্চে ঘটমান নাটকের দৃশ্যাবলীতে
নির্বোধ হাততালি।
ঘটনার ভিতরে ঘটনা,
কেউ দেখে না, কেউ ভাবে না-
নাটাই কার হাতে?
উত্তর প্রজন্মের তরে, যাচ্ছি রেখে
জল্লাদের উল্লাস ভূমি।
নষ্ট নীড়ে কেউ ফিরে না- এভাবে কি চলে?
আমাদের সন্তানদের জন্য রোদেলা সকাল ফিরাতে
এসো পথে নামি।
প্রতিবাদহীন সমাজ, প্রতিকারহীন থেকে যায়।
বিষন্ন আমার বসন্তদিন  ।