স্টাফ রিপোর্টার
দেশব্যাপি রড, সিমেন্ট, বিটুবিন, ইট, বালু, পাথরসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এলজিইডির কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঠিকাদারদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলজিইডির কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল মহসিন মাহবুবের সভাপতিত্বে ও সংগঠনের নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শঙ্কর দেব, সংগঠন নেতা আতিকুর রহমান, রেনু মিয়া, আনোয়ারুল হক, নৃপতি রায়, বিশ্বজিৎ রায়, মনোয়ার হোসেন, মাজিদুর রহমান, অরুণ দাশ, আব্দুর রউফ, মুজাহিদ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপি সকল প্রকার জিনিসপত্রের দাম বেড়েছে। রড সিমেন্টের দামও অনেক বেড়েছে। ৬৩ হাজার টাকার রড এখন ৯৫-৯৬ হাজার টাকায় কিনতে হচ্ছে। ৭০-৮০ টাকার পাথরের দাম এখন ১৫০-১৬০ টাকা ও সিমেন্টের দাম ৫০০ টাকা হয়েছে। এরকম দাম বাড়তে থাকলে আমাদের পথে বসা লাগবে। বক্তারা নির্মাণ সামগ্রী ভ্যাটমুক্ত করা ও ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানান।
মানববন্ধন শেষে কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
- দেশে দুর্নীতির সমস্যা অস্বীকার করার উপায় নেই – পরিকল্পনামন্ত্রী
- জগন্নাথপুরে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে কৃমি নাশক ট্যাবলেট


