স্টাফ রিপোর্টার
কক্সবাজারে উখিয়ায় কুতুপালং ও বালুখালী শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পে জামালগঞ্জের ফাউন্ডেশন ফর সেভিং রোহিঙ্গা নামক একটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
কক্সবাজারে সংগঠনের ১৪ সদস্যদের একটি প্রতিনিধিদল উখিয়ায় মায়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গা মুসলমান ও সনাতনধর্মাবলম্বীদের মধ্যে ত্রান বিতরণ করেন।
ফাউন্ডেশন ফর সেভিং রোহিঙ্গা জামালগঞ্জের ত্রাণ বিতরণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন শেষে ৪শ’ রোহিঙ্গা পরিবারের মাঝে দুই লাখ টাকা ও বস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশন ফর সেভিং রোহিঙ্গা জামালগঞ্জের প্রতিনিধিদলে রয়েছেন সংগঠক আকবর হোসেন, তাপস আফিন্দী, ছাদিকুর রহমান, মোফাজ্জল হোসেন, গোলাম আল বেরুনী শুভ্র, রাজিব চৌধুরী, আতিকুর রহমান, তোফজ্জল হোসেন, গোলাম সারোয়ার, পাবেল, তোফায়েল,মিজানুর, আলতাফুর প্রমুখ।


