নিষেধ অমান্য : দিরাইয়ে ১৯ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে করোনা ভাইরাসের সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিরাই পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৪টি দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় শাখা কর্মকর্তা মোশাররফ মিয় প্রমুখ।
এছাড়াও সেনাবাহিনীর একটি দল পৌর এলাকায় টহল দিচ্ছে।