স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা নিহত কলেজছাত্র এনামুলের মা খুদেজা বেগমের আহাজারিতে সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন এলাকাবাসী।
শুক্রবার বাদ জুম্মা জলিলপুর জামে মসজিদ প্রাঙ্গণে জলিলপুর, রহিমপুর, গন্ডামারা, পুরানগাঁও ও বসন্তপুর গ্রামের মানুষজন প্রতিবাদ সভা করেছেন। এই প্রতিবাদ সভায় নিহত কলেজছাত্র এনামুলের দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। সভায় এনামুলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
নিহত কলেজছাত্র এনামুলের দরিদ্র পরিবারের সহায়তায় এলাকাবাসীর পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানান গেছে। এনামুলের চাচা আব্দুন নুর জানান, আজ শনিবার সকালে বিশ্বম্ভরপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হবে।


