‘নীলনোয়া জ্যোৎন্সায়’ প্রকাশিত

স্টাফ রিপোর্টার
ফেইসবুক বন্ধুসমাজ, সুনামগঞ্জের প্রকাশনা ‘নীলনোয়া জোৎ¯œায়’ নামক সাহিত্য সংকলনের তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। মূলত প্রবাসী কিছু সাহিত্যপ্রেমিকের প্রচেষ্টায় মানসম্মত এই সংকলনটি প্রকাশিত হচ্ছে। সংকলনের সম্পাদক যুক্তরাজ্যপ্রবাসী ইমানুজ্জামান মহী। ১৪৪ পৃষ্ঠার এই সংকলনে সিলেট অঞ্চলের বিশিষ্ট লেখকদের নানা স্বাদের মূল্যবান কিছু লেখার সমাবেশ ঘটানো হয়েছে। সংকলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ-স্মৃতিকথা লিখেছেন সুজাত মনসুর, গৌরাঙ্গ চন্দ্র দেশী, বজলুল মজিদ চৌধুরী খসরু ও ইসানুজ্জামান মহী। আবু আলী সাজ্জাদ হোসাইন, ইশতিয়াক রুপু আহমদ, মফর ফোরকান, ফাতেম্ াচৌধুরী স্বপ্না, এনামুল কবীর, উজ্জ্বল মেহেদী, কুহিনুর বেগম ও এআর রাসেলের লেখা প্রকাশিত হয়েছে ‘ভিন্নগদ্য’ অংশে। গল্প লিখেছেন স্পন কুমার দেব, কুমার সৌরভ, মোজাম্মেল আলী, আহমেদ মামুন, মুরাদুল ইসলাম, মোবারক হোসেন রুবেল, কল্পনা আক্তার ও শায়লা ইসলাম নীপা। কবিতা লিখেছেন মু. আব্দুর রহীম, মুহম্মদ ইমদাদ, রোকেস লেইস, হোসনে আরা হেনা সহ অনেকেই। শহীদুজ্জামান চৌধুরী লিখেছেন দুর্নীতি বিষয়ক একটি নিবন্ধ। সুখেন্দু সেন লিখেছেন মুক্তিযুদ্ধকালীন শরণাথী জীবনের করুণ উপাখ্যান। এছাড়াও আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার অন্তর্ভূক্ত রয়েছে এই সংকলনে।