নীলপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় সদর উপজেলার নীলপুর বাজারে অভিযান পরিচালনা করেছে। বুধবার সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পিঁয়াজ, আলু, তেল এবং চালের বাজার তদারকি করা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন জেলা পুলিশ, ও বাজার কমিটির সদস্যবৃন্দ।