স্টাফ রিপোর্টার
শহরের নতুনপাড়া নিবাসী সাবেক হেলথ কর্মকর্তা নীল কমল দাস নিলু (৭০) বুধবার সকাল ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। তাঁর বাড়ি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামে।
ওইদিন ভোরে হঠাৎ নীল কমল দাস নিলু হৃদরোগে আক্রান্ত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
নীল কমল দাস নিলু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা গীতা পরিষদের সভাপতি সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমার দাস, সহ-সভাপতি অধীর বণিক, বাবলু রঞ্জন চৌধুরী, স্বপন দেব, সাধারণ সম্পাদক আলয় সরকার, সহ-সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস।


