নুরুল ইসলামের মৃত্যুতে শোকসভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কাজিরপয়েন্টস্থ দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম, উপদেষ্টা ডা. মো. আব্দুল হাকিম, উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টা ডা. আব্দুর রশীদ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও সংগঠনের সদস্য আবু হেনা আজিজ, সংগঠনের সহসভাপতি আফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান, কোষাধ্যক্ষ গুরুধন দাস, দপ্তর সম্পাদক আব্দুল কদ্দুস, আলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাওলানা আলীনূর হোসেন, সদস্য খলিলুর রহমান, আনফর আলী, আল আমিন, তোফাজ্জল হোসেন, বেনজু চক্রবর্তী প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সেনা সদস্য ছিলেন নুরুল ইসলাম। তিনি গ্রামের অবহেলিত, অসহায় মানুষদের পাশে থেকেছেন এবং এলাকার উন্নয়নে আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতি শোকাহত। এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি