নুরুল হুদা মুকুটকে মুক্তিযোদ্ধা লীগ ফুলেল শুভেচ্ছা

আওয়ামী মুক্তিযোদ্ধালীগ জেলা কমিটি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
সোমবার দুপুর ২ টায় জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদ জেলা কমিটি শুভেচ্ছা জানান।
এসময় নুরুল হুদা মুকুট আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নেতৃবৃন্দকে বলেন, দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিটি এলাকায় কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু শংকর দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল করিম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কর, জেলা মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতি অ্যাড. বশির উদ্দিন, সহ সভাপতি অ্যাড. মুজিবুর রহমান, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক রাধাকান্ত সুত্রধর, অ্যাড. অঞ্জন ভৌমিক, আতাউর রহমান তাপস, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মো. নেজামুল হক, মহিলা সম্পাদিকা অ্যাড.সবিতা চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক শিক্ষানবীশ আইনজীবী মনি কাঞ্চন দাস, শিল্প বিষয়ক সম্পাদক সাংবাদিক বিপলু রঞ্জন দাস, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক জহুর আলম, বন ও পরিবেশ বিষযক সম্পাদক সফিক মিয়া প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি