ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে অভিনন্দন জানিয়েছেন মধ্যনগর থানা যুবলীগ। বৃহস্পতিবার দুপুর দুইটায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নূরুল হুদা মুকুটকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন
মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারসহ মধ্যনগর থানা যুবলীগের নেতাকর্মীরা।


