নূরুল হুদা মুকুটকে রাজনের শুভেচ্ছা

ফতেপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল হুদা মুকুটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।  
সোমবার সকালে নূরুল হুদা মুকুটের বাসভবনে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রনজিত চৌধুরী রাজন এই শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত  
ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হেলাল উদ্দিন দুলাল, নব নির্বাচিত ইউপি সদস্য মনসুর নূর চৌধুরী ও বিজয় দে, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক তুহিন, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন বাবলু, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ নেতা শ্যাম বর্মন, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মশিউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি