নূর হোসেন ও তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

সু.খবর ডেস্ক
নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত।
আদেশের পর বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আদালত সংক্ষিপ্ত রায়ে নূর হোসেন ও তারেক সাঈদসহ ২৬ আসামিকে মৃত্যুদ- এবং বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন।
রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই রায়ে আমরা আনন্দিত। আমরা খুশি হয়েছি। ৩৫ জন আসামির মধ্েয সবার মৃত্যুদ- হলে আরও বেশি খুশি হতাম।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওই সময়ের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে দুটি প্রাইভেটকার থেকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছয়জনের এবং এর একদিন পর আরেকজনের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে ২০১৫ সালের ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।