নেত্রকোনায় কালী মন্দিরে আগুন, আটক ১

নেত্রকোনা পৌর শহরের সাতপাই একতা সংঘ কালী মন্দিরে আগুন দেয়ার সময় জড়িত এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সর্পোদ করে স্থানীয়রা। শবিবার সকালে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যাক্তির নাম সুমন ইসলাম। সে নরশিংদী জেলার বাসিন্দা। আগুনে শিব প্রতিমার চুলসহ  বেশকিছু অংশ পুড়ে গেছে।
নেত্রকোনা সদর থানার সার্কেল এসপি মো. ছানোয়ার হোসেন জানান, সকালে পৌর শহরের সাতপাই একতা সংঘ কালী মন্দিরে আগুন দেয়  নরসিংদী জেলায় সুমন ইসলাম। এ সময় আশে পাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ও সুমনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃতকে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভাবে ভারসাম্যহীন হতে পারে। সে এর আগেও ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায়ও এমন ঘটনা ঘটিয়েছিল। তার পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। আরো জিজ্ঞাসাবাদ করলে সঠিত তথ্য পাওয়া যাবে।
একতা সংঘ কালী মন্দিরের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার জিসু বলেন,লোকটিকে আগুন দিতে দেখে তার কাছে গেলেও সে আগুন দেওয়া বন্ধ করেনি। তার পর আশপাশের লোকজনকে ডেকে তাকে ধরে পুলিকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক,ড.মুশফিকুর রহমান,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যরা।
এ ব্যপারে নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ঘটনার সুষ্ট তদন্তের জন্য পুলিশ, র‌্যাব সহ গোয়েন্দা বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। অব্যশ্যই এটি চক্রান্ত ও পরিকল্পনামাফিক হলে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নেত্রকোনা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা ব্যাক্তিটি মানসিক ভাবে ভারসাম্যহীন, সে এর আগেও পাশ্ববর্তী জেলার নানন্দাইলও এমন ঘটনা ঘটিয়েছিল।