ধর্মপাশা প্রতিনিধি
নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মপাশায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ধর্মপাশায় কর্মরত সাংবাদিকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য দেন, প্রথম আলো’র ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদ, সমকাল ও দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি এনামুল হক এনি, ভোরের কাগজ প্রতিনিধি জুবায়ের পাশা হিমু, দৈনিক যায়যায় দিন’র মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি রিপন বণিক, কবি আনিসুল হক লিখন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর নেত্রকোনা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথম আলো’র নেত্রকোনা জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাক প্রতিনিধি শ্যামলেন্দু পালসহ স্থানীয় পাঁচজন সাংবাদিক দুর্বৃত্তদের হামলায় আহত হন।


