নেত্রীর জন্যে দোয়া চাইতে এসেছি -শামীমা

স্টাফ রিপোর্টার
আল্লাহ বার বার আমাদের নেত্রীকে খুনিদের নিশানা থেকে বাঁচিয়ে দিচ্ছেন। ১৫ ই আগস্টের ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর।  তারা বার বার জননেত্রীকে টার্গেট করছে। ২১ শে আগস্টের বোমা হামলা সহ মোট ১৯ বার তাঁকে হামলা করা হয়েছে। খুনিরা যদি সফল হত তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যেত। মনে রাখবেন, বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে হলে আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনতে হবে। আসুন সবাই মিলে মসজিদে মন্দিরে প্রার্থনা করি,  নেত্রীকে যেন আল্লাহ হেফাজত করেন।’
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার মঙ্গলবার তাহিরপুর উপজেলার কাউকান্দি বাজারে তাহিরপুর উপজেলা কৃষক লীগ আয়োজিত জাতীয়         
 শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বক্তব্যে আওয়ামী লীগের প্রতি, নেত্রীর প্রতি, নৌকার প্রতি অনুগত থাকার জন্য সবাইকে আহবান জানান।
শোক সভায় উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  
শোকসভা শেষে পরে অ্যাড. শামীমা শাহরিয়ার আশেপাশের কয়েকটি গ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।