পি সি দাশ শাল্লা
শাল্লায় সংখ্যালঘু নোয়াগাঁওয়ে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় সহায়তা প্রদান করেছে সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টায় স্বামী হৃদয়ানন্দ মহারাজ মহোদয়ের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারে নগদ ১ হাজার টাকা ও ১ টি শাড়ী, ১ টি লুঙ্গী সহায়তা প্রদান করা হয় ।
মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, শাল্লা রামকৃষ্ণ মিশনের সহ সভাপতি বিপ্লব হোম নান্নু, সাধারণ সম্পাদক ভানুচাঁদ দাস, কোষাধ্যক্ষ সুধারঞ্জন দাস, যুগ্ম সম্পাদক সজল কান্তি দাস, সদস্য পীযুষ কান্তি চৌধুরী সহ সুনামগঞ্জ ও শাল্লা রামকৃষ্ণ মিশনের সদস্যবৃন্দ।


