স্টাফ রিপোর্টার
শাল্লার উপজেলার নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কর্মমূখি সহায়তা বিতরণ করেছে ‘হিন্দু এইড ইউকে’। বৃহস্পতিবার দুপুরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘হিন্দু এইড ইউকে’ এর নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে সেলাই মেশিন, ৩৬ টি পরিবারকে ১৫০০ করে নগদ অর্থ, ৩০ টি পরিবারকে শাড়ি ও ১০ টি পরিবারকে জাল তৈরির সুতা প্রদান করেন।
সহায়তা বিতরণ উপলক্ষে শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস এবং নোয়াগাঁওয়ের বাসিন্দা অর্জুন চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপ কমিটির সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন।
বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক অরুণ কুমার গোস্বামী, রিও’র চেয়ারম্যান অধ্যাপক চন্দন সরকার, ডা. বর্ষা রায় চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, সমাজ সেবক পিযুষ কুরি, হাজী মজু মিয়া কলেজের অধ্যক্ষ নওশের মনির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস ছত্তার মিয়া, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টুলাল দাস প্রমুখ।
- তথ্য কর্মকর্তাদের ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত
- অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ


