Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
নোয়াগাঁওয়ে হামলা ও লুটপাটের প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ শনিবার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

নোয়াগাঁওয়ে হামলা ও লুটপাটের প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ শনিবার

স্টাফ রিপোর্টার
শাল্লায় সনাতন ধর্মাবলম্বিদের উপর হামলা ও লুটপাটের প্রতিবাদে আগামী ২৭ মার্চ শনিবার বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখা। দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, সমাবেশে হামলার উসকানিদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দিরাই ও শাল্লা উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি সহ রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তাদের প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, নোয়াগাঁও গ্রামের নির্যাতিত সহ সকল সনাতন ধর্মাবলম্বিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত, এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের সদস্যদের অবিলম্বে কমপক্ষে এক লক্ষ টাকা আপদকালীন সহায়তা প্রদান করার দাবি জানানো হবে।