ছাতক প্রতিনিধি
ছাতকে ৩১ সদস্য বিশিষ্ট নোয়ারাই ইউনিয়ন যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে বাগবাড়িস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীর উপস্থিতিতে নতুন আহবায়ক কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন বলেন, যুবলীগ হল আ.লীগের চালিকাশক্তি। সুসংগঠিত যুবলীগের মাধ্যমেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।
কমিটি গঠন উপলক্ষে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হারিছ আলী, আনোয়ার খান মখন মেম্বার, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফয়েজ আহমদ লুৎফুর, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাবেক ইউপি চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার, যুবলীগ নেতা রেজাউল হক তালুকদার, আব্দুস ছাত্তার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে আহবায়ক, সহিদ আলী, দিলোয়ার হোসেন টিপু, জামাল আহমদকে যুগ্ম-আহবায়ক ও জাবেদ আহমদকে প্রথম সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট নোয়ারাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল করিম, সামছুল হক, লায়েক আহমদ, আব্দুল কাদির, আরশ আলী, হোসেন আলী, মকবুল হোসেন, লিটন মিয়া, ফয়ছল আহমদ, দিলোয়ার হোসেন, রমজান আলী, আবু মিয়া, সাইফুর রহমান, ময়না মিয়া, নজরুল ইসলাম, সৈয়দ আহমদ, আবুল হোসেন, আসাদ আলী, ইসলাম উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুন নুর, আব্দুল কদ্দুছ, জামাল আহমদ, হারিছ আলী ও মাসুক মিয়া।
সভা শেষে যুবলীগের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


