স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং ‘নো মাস্ক নো সার্ভিস; মাস্ক পরুন, সেবা নিন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান (অতিরিক্ত সচিব) পিএএ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এটুআই প্রকল্পের যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর (যুগ্মসচিব)।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
- পাটুরিয়া-গোয়ালন্দে টানেল নির্মাণের পক্ষে মত পরিকল্পনামন্ত্রীর
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন : শিক্ষামন্ত্রী


