নৌকার প্রচারণায় আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার প্রতীক নৌকার পক্ষে প্রচারণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি জগন্নাথপুর বাজারের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন। প্রচারণাকালে কেন্দ্রীয় এই নেতা নৌকার লিফলেট মানুষের হাতে তুলে দিয়ে ভোট চেয়েছেন। পরে স্থানীয় পৌর পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে তিনি সবার প্রতি আহবান জানান।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব’র পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রমহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।