নৌকায় ভোট দিয়ে কলকলিয়া ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান

জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর এপিএস আবুল হাসনাত বলেছেন, কলকলিয়া ইউনিয়নে নৌকায় ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নৌকার প্রার্থীকে বিজয়ী করে কলকলিয়া ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। তিনি রবিবার দিনব্যাপী কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকার পক্ষে গনসংযোগ করে কামারখাল এলাকায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
স্থানীয় আওয়ামীলীগে নেতা নওয়াব আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মালিক,আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বিপক কান্তি দে দীপাল, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী তহুর আলী,ইউনিয়ণ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাবেক সভাপতি কুতু্ব উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা ফিরোজ আলী,জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলাল হোসেন রানা,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা যুবলীগ প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া শিশু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা নুর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা,ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক মিয়া, সামছুদ্দিন, ফয়জুর রহমান,আব্দুর রহিম,শাহিন মিয়া,জুয়েল মিয়া, প্রমুখ।