স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে শ্রমিক বোঝাই নৌকা ডুবে ১ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মো. মালে গণী (৪০), পিতা মৃত রূপা উল্লাহ। তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের বাসিন্দা। বুধবার রাত সাড়ে ৭ টায় এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির সন্ধান এখনও পাননি এলাকাবাসী।
জানা যায়, প্রতিদিনের মতো সুরমা নদীতে থাকা কার্গো ও ভলগেটে বালু-পাথরের কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। এইসময় লালপুর গ্রামের পাশ্ববর্তী এলাকায় প্রবল স্রোতে ব্রীজের সাথে ধাক্কা লেগে শ্রমিক বোঝাই নৌকা পানিতে ডুবে যায়। এসময় নৌকায় ২৬ জন শ্রমিক ছিলেন। এরমধ্যে ১ জন নিখোঁজ হন।
বেড়াজালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ নুর বলেন, ‘গত রাতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ এক জনের সন্ধান এখনও পাওয়া যায়নি। এলাকাবাসী খোঁজাখুঁজি করছেন।


