স্টাফ রিপোর্টার
সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কর্মস্থান জোরদারকরণ প্রকল্পের আওতায় ২১ দিন ব্যাপি নৌকা তৈরি প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মো. ফারাবীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে মাইজবাড়ি এলাকার প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তোলে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদ খান। প্রধান অতিথি ৪০ প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তোল দেন।
এছাড়া উপস্থিত ছিলেন মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার জিল্লুর রহমান প্রমুখ।


