Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
নৌকা স্কুলের যাত্রা শুরু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

নৌকা স্কুলের যাত্রা শুরু

জামালগঞ্জ প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জামালগঞ্জ উপজেলায় আনন্দময় শিশু শিক্ষার জন্য এক অভিনব নৌযাত্রার সূচনা করেছে। ইতিবাচক মূল্যবোধ, গণিত, ও বিজ্ঞান বিষয়ে উপর ভিত্তি করে তিনটি নৌকা স্কুলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই নৌকা স্কুলে শিশুদের খেলা ও আনন্দময় অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ রয়েছে। ব্র্যাক তাদের প্রতিষ্ঠানের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
জানা যায়, নৌকা স্কুল সুরমা ও মেঘনার মোহনায় অবস্থিত দক্ষিণের দ্বীপ জেলা ভোলা পর্যন্ত যাবে। পথিমধ্যে বিভিন্ন উপজেলা ও জেলার তীরবর্তী বিভিন্ন জনপদে যাত্রা বিরতি করা হবে। এসময় সেখানকার অধিবাসী শিশু কিশোর, যুবা, শিক্ষক সহ সাধারন মানুষ নৌকাগুলোতে উঠে তিনটি বিষয়ের উপর জ্ঞান লাভ করতে পারবে।
উদ্বোধন কালে জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল—আজাদ বলেন, হাওরাঞ্চলের ঝড়ে পড়া শিক্ষাকে দোড়গোড়ায় পৌঁছে দিতে ব্র্যাক শিক্ষাতরী হাওর পাড়ের মানুষের নজর কেড়েছে। শিশুদের শিক্ষা প্রসারে ব্র্যাকের এই উদ্বোগ সত্যিই প্রসংসনীয়। আমি আমার উপজেল বাসীর পক্ষ থেকে তাদের এই মহৎ যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাই।
ব্র্যাকের সিলেট অঞ্চলের ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানান, গণিতের অন্তর্নিহিত সৌন্দর্য এবং যাদু কখনও কখনও দেখা কঠিন হতে পারে এবং এমনকি ছাত্রদের বুঝানো কঠিন। অভিজ্ঞতামূলক শিক্ষা খেলার উপর ভিত্তি করে এবং ক্রিয়াকলাপগুলির মাধ্যমে শিশুরা গণিতকে ভয় না পেয়ে আশাকরি উপভোগ করবে। নৌকা তিনটি উপকরণ গুলো মূলত: প্রাথমিক শিক্ষাস্তরের শিশুদের লক্ষ্য করেই বাছাই করা হয়েছে। মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান বিষয়ে হাতে কলমে কাজ, মজার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা নানা ধরনের সমাধান মূলক খেলা গণিতের সমস্যা ইত্যাদি দিয়ে শিক্ষামূলক কার্যক্রম সাজানো হয়েছে। তাতে আছে প্রখ্যাত গণিতবিধ, বৈজ্ঞানিক ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিব বিষয়ে সচিত্র জীবনী প্রদর্শনের ব্যবস্থা। নিরাপত্তার জন্য নৌকাগুলো সার্বক্ষণিক সিসি টিভির পর্যবেক্ষণের আওতায় থাকবে এবং ব্র্যাকের সুরক্ষা বিষয়ক নীতিমালা কঠোর ভাবে অনুসরনের পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক নির্দেশনা সমূহ যথাযথ ভাবে পালন করা হবে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সিলেট আইসিটি অফিসার মো. নাজমুল হাসান। বাদাঘাট অঞ্চলের ব্র্যাক প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি, মো. ওয়ালী উল্লাহ সরকার। জামালগঞ্জ থানার এস,আই, মো. জুলহাস উদ্দিন সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।