পণতীর্থ ও শাহ আরেফীনের মেলা শুরু হয়েছে ভক্ত সমাগম

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধামে পণতীর্থ গঙ্গা¯œান, বারুনী মেলা ও শাহ্ আরেফীন (রা.)’র ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। এবার আব্দুজ জহুর সেতু চালু হওয়ায় ভক্তদের যাতায়াত ব্যবস্থাও সহজতর হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার তাই ভক্ত সমাগমও বেশী হবে। মেলা প্রাঙ্গণে পূণ্যার্থীদের প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বসছে শতশত রকমারি জিনিষপত্রের দোকানপাট। বিভিন্ন স্থান সড়ক ও নৌযোগে হাজার হাজার ভক্তবৃন্দরা মেলাস্থল ও আশপাশের গ্রামগুলোতে আসছেন।
পণতীর্থ হচ্ছে শ্রীঅদ্বৈত আচার্যের জন্মভূমি। যদিও অদ্বৈত আচার্যের স্মৃতিচিহ্ন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ‘অদ্বৈত প্রকাশ’ গ্রন্থে উল্লেখ আছে, একদিন রাত্রিতে অদ্বৈত মহাপ্রভুর জননী নাভাদেবী স্বপ্নে দর্শন করেন যে, তিনি সমস্ত তীর্থের জলে স্নান করছেন। প্রভাতে ধর্মশীলা নাভাদেবী স্বপ্নের কথা স্মরণ করে ও তীর্থ গমনের বিভিন্ন অসুবিধার বিষয় চিন্তা করে বিমর্ষ হয়ে পড়েন। এমন সময়ে পুত্র অদ্বৈতাচার্য সেখানে উপস্থিত হয়ে মাতার বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করেন। জননী নাভাদেবী অদ্বৈত মহাপ্রভুকে স্বপ্ন দর্শনের কথা বলেন। অদ্বৈত মহাপ্রভু মাকে বিষন্ন দেখে পণ (প্রতিজ্ঞা) করলেন যে, এই স্থানেই তিনি সকল তীর্থের আবির্ভাব করাবেন। অদ্বৈতাচার্য অপ্রাকৃত শক্তির বলে সকল তীর্থসমূহকে আকর্ষণ করলে সেই স্থান সকল তীর্থের জলের ধারায় পরিপূর্ণ হয়ে যায়। অদ্বৈত জননী তাতে স্নান করে পরিতৃপ্ত হলেন। প্রায় পাঁচশ বছর পূর্বে এভাবেই পণতীর্থের উৎপত্তি হয়। অদ্বৈতের ন্যায় তীর্থসমূহও পণ করেছিলেন যে, প্রতি বারুণীতেই এস্থলে তাঁদের আবির্ভাব হবে। এই পণ শব্দ হতেই নামকরণ হয়েছে পণতীর্থ।
আগামীকাল মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৮ টা ১৮ মিনিট ৫৪ সেকেন্ট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী (শতবিষানক্ষত্র) তিথিতে পণতীর্থ গঙ্গা¯œান ও আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত বারুনী মেলা অনুষ্ঠিত হবে। একই সময় শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থ থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে ভারত সীমান্তের পাহাড়ের পাদদেশে লাউড়ের গড়ে অনুষ্ঠিত হবে শাহ্আরেফীন (রা.) উরস মোবারক ও মেলা।