Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
পথে পথে ভ্যাকসিন গ্রহণের প্রচারণা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

পথে পথে ভ্যাকসিন গ্রহণের প্রচারণা

স্টাফ রিপোর্টার
করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতে সুনামগঞ্জে প্রচারণা শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ। পরে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার, স্টেশন রোড, পুরাতন বাসস্টেশন পৌরবিপনী, দোজা মার্কেটসহ ট্রাফিক পয়েন্টের আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, বিভিন্ন যানবাহনের চালক-যাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়।
লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন প্রমুখ।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, মহামারি করোনা মোকাবেলায় মাস্ক পরার পাশাপাশি সবাইকে ভ্যাকসিন নিতে হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন আমাদের কাছে চলে এসেছে। এই ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান আমরা ৭ ফেব্রুয়ারি উদ্বোধন করবো। আমাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ টি বুথ থাকবে। এছাড়াও প্রতিটি উপজেলায় তিনটি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিন দেয়ার আগে শর্ত হচ্ছে সবাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা। সেজন্য সারা জেলায় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করা যাবে। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে, ইউএনও অফিসে ও টিকা প্রদানের সময় বুথে গিয়ে নিবন্ধন করা যাবে।


সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলা করতে পেরেছি আমরা। করোনা ভাইরাস নির্মূল করতে সবাইকে এই করোনা ভাইরাস প্রতিষেধক টিকা নিতে হবে। পৌরসভার ৩টি জায়গায় নিবন্ধন করা যাবে। সেগুলো হলো, জেলা প্রশাসকের কার্যালয়ে, পৌরসভা ও সিভিল সার্জনের অফিস। এই কেন্দ্রগুলোতে গিয়ে নিবন্ধন করতে কোনো টাকা লাগবে না। যারা কিভাবে নিবন্ধন করতে হয় ভালো বুঝেন না তাদের সহায়তায় আমরা আছি।
উল্লেখ্য, সুনামগঞ্জে প্রথম করোনার ভ্যাকসিন নিবেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এই কর্মকর্তাদের করোনার টিকা গ্রহণের মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জে করোনা টিকা দেওয়া শুরু হবে। এই টিকা কার্যক্রমে জেলার প্রায় ৪০ টি কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হবে। প্রথম দফায় ৮৪ হাজার ডোজ টিকা ৪২ হাজার জনকে প্রদান করা হবে। টিকা গ্রহণে আগ্রহীদের রেজিস্টেশন করতে সহায়তা করতে হবে সরকারি সকল ই-সেন্টার গুলোকে। বুধবার জেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পাদন কমিটির সভায় এমন তথ্য জানানো হয়েছে।