বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসুচির কার্যক্রমের উপর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা, পুরস্কার বিতরণ ও পটগান পরিবেশনার মধ্যে দিয়ে দিনব্যাপি এ অনুষ্ঠানের সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর প্রোগ্রাম ডেভেলাপমেন্ট অফিসার আনোয়ারুল হক, পদক্ষেপ এর উপ-ব্যবস্থাপক হাসানুর রহমান পাভেল, সহকারি প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম, জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, পদক্ষেপ সমৃদ্ধি কো-অর্ডিনেটর মজিবুল হক আকন্দ, ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার বাদল হোসেন, এমআইএস অফিসার মো. মনিরুজ্জামান, স্বাস্থ্য সহকারী সুলতান মাহমুদ ও জাহিদ হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। পরে মুন্নী আক্তার মারিয়াসহ হীড বাংলাদেশ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা পট গান পরিবেশন করেন। অনুষ্ঠানের অতিথিগণ ও এলাকাবাসী অনুষ্ঠানটি গভীর আগ্রহ সহকারে উপভোগ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
- পূর্ব ইব্রাহীমপুরে দুইদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন
- নারী অধিকার নিয়ে পল্লী সমাজের উদ্যোগে মতবিনিময় সভা


