পদক্ষেপের হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ঋণ গ্রহণকারী সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপী বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মূরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসুচি সম্পন্ন হয়। দুইদিনের প্রশিক্ষণ কার্যক্রেম ২৫জন সদস্য অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ পরিচালনা করেন, সুনামগঞ্জ সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোতালিব।      
প্রশিক্ষণে সহযোগিতা করেন এমআইএস অফিসার মো. মনিরুজ্জামান, এসডিও আলমগীর ও আ. রহিম খলিফা।  (প্রেস বিজ্ঞপ্তি)