আলী আহমদ, জগন্নাথপুর
দীর্ঘ ১৯ বছর পর জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি গঠনকে ঘিরে তোড়জোর শুরু হয়েছে। কমিটিতে দায়িত্বশীল পদে স্থান পেতে জোর লবিং চলছে।
জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় হাসপাতাল পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিনিধি দলের একটি টিম সভা করেছেন। শুনা যাচ্ছে যে কোন মুর্হুতেই কমিটি ঘোষণা হতে পারে। সে লক্ষ্যে পদপদবি পেতে মরিয়া হয়ে উঠেছেন নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীরা জানান, ২০০১ সালে সম্মেলনের মাধ্যমে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন
করা হয়। ২০০৫ সালের দিকে ছাত্রদল সভাপতি রাজ আহমদ স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান যুক্তরাজ্যে। এরপর দলের সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেয়ে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। ওই কমিটির ছাত্রদলের সবাই বর্তমানে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সস্পৃক্ত রয়েছেন। এরমধ্যে অনেক নেতাকর্মী যুক্তরাজ্য, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন।
এদিকে পৌরসভা, কলেজ ও উপজেলার সব ’কটি ইউনিয়ন ছাত্রদলের কমিটিও অনেক বছর ধরে নেই। সম্প্রতিকালে ছাত্রদলের কমিটিকে ঘিরে বিএনপির দুই বলয়ের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার এবং সাধারণ সম্পাদক কবির আহমদ বলয়ের ছাত্রদলের সভাপতি পদে তাদের যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন মামুনুর রশিদ, জুনাইদ আহমদ, জাবির আহমদ, সাধারণ সম্পাদক পদে জয়নুল আহমদ, ইমানুল হক নাম মাঠে রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি আব্দুস সাত্তারের বলয়ের ছাত্রদলের সভাপতি পদে সভাপতি আল আমিন, সাইফুল ইসলাম জাবেদ, জাহিরুল ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক পদে জাবির আহমদ চৌধুরী. সাইফুল ইসলাম খান, জুবেদ হোসাইনের নাম ওঠে আসছে।
উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে ছাত্রদলের কোন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে ব্যাহত হলেও মাঠে বিএনপির পাশে থেকে সরকার বিরোধী সকল কর্মসূচিতে কাজ করে আসছি। আশা করছি, গঠনতন্ত্র অনুয়ায়ী যোগ্যতার ভিত্তিত্বেও দ্রুত কমিটি ঘোষণা করা হবে।
যুক্তরাজ্য বিএনপির আব্দুস সাত্তার বলয়ের সভাপতি পদপ্রার্থী আল আমিন জানান, প্রায় ১৯ বছর ধরে কমিটি নেই। সাংগঠনিক কার্যক্রম বাড়াতে দ্রুত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
সুনামগঞ্জ জেলা ছাত্রদর্লে আহবায়ক মুমিত ইসলাম বলেন, জগন্নাথপুরের ছাত্রদলের কমিটি গঠনের প্রস্তুুতি চলছে। এ মাসেই কমিটি দেয়া হবে।
- সংকটে মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : এমএ মান্নান
- নোয়াখালী-জামলাবাজ সেতুর কাজ দ্রুত গতিতে চলছে


