পদ পেতে ফেসবুক প্রচারণা

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটির পদ পদবী পেতে নানাভাবে চেষ্টা তদরিব ও লবিং করছেন পদ প্রত্যাশী নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা। নেতাদের পদের জন্য গণমাধ্যমে বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার বিলবোর্ড, গেইট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সরব প্রচার-প্রচারণা। সম্মেলনে সময় ঘনিয়ে আসার পাশাপাশি চলছে জোরালো প্রচারণা।
ফেসবুকের মাধ্যমে নেতাদের ছবি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের কর্মী সমর্থকরা।
বুধবার বিকালে ফেসবুক পেইজে দেখা যায়, মতিউর রহমান ও নুরুল হুদা মুকুট সমর্থক জেলা যুবলীগ নেতা আপ্তাব উদ্দিন বলেছেন, ‘পঁচিশ তারিখ সারাদিন মতিউর মুকুট সেøাগান দিন।’ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেছেন, ‘মতিউর-মুকুট পরিষদ সবার সেরা পরিষদ।’ তাহিরপুরের বাদাঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মুকাদ্দির আলম বলেছেন,‘মতিউর-মুকুট পরিষদ সবার সেরা পরিষদ।’ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আলম রিপন বলেছেন,‘ মতিউর-মুকুট পরিষদ সবার সেরা পরিষদ।’ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মখলিছুর রহমান বলেছেন,‘ মতিউর-মুকুট পরিষদ সবার সেরা পরিষদ।’
স্বপন রাহমান বলেন,‘ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট জেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী, সময়ের সাহসী সন্তান, ভাটি বাংলার প্রাণ পুরুষ, প্রিয় নেতা নূরুল হুদা মুকুটকে সাধারণ সম্পাদক চাই।
জেলা ছাত্রলীগ নেতা দিপংকর কান্তি দে বলেন, ‘মতিউর রহমান নুরুল হুদা মুকুট পরিষদ সুনামগঞ্জ আওয়ামী লীগের ভবিষ্যত।  
ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন সমর্থক সদর উপজেলা যুবলীগের আহবায়ক গৌতম বণিক বলেছেন, ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই জেলা পরিষদের দুই বারের প্রশাসক যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার জেলা যুবলীগের আহবায়ক বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী বাংলাদেশ পাওয়ার গ্রীড অব কম্পানীর পরিচালক নান্দনিক সুনামগঞ্জের রূপকার ব্যারিস্টার এম ত্রনামুল কবির ইমন ভাইকে।
জেলা যুবরীগ নেতা মাহমুদুর রহমান তারেক বলেছেন, ‘বৃহত্তর সিলেট বিভাগের তারুণ্যের অহংকার, বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম কৌশলী, সুনামগঞ্জের তৃণমূলের জনপ্রিয় নেতা ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ভাইকে সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই।’
যুবলীগ নেতা দুলন আহমদ বলেছেন, ‘নান্দনিক সুনামগঞ্জের রূপকার জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ভাইকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই।’
জামালগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকবুল হোসেন আফিন্দী বলেছেন, ‘সুনামগঞ্জের সিংহ পুরুষ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ভাইকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই।’
নাজিম উদ্দিন বলেছেন, ‘জনগণের আস্থার ঠিকানা নির্ভতার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আশীর্বাদ প্রাপ্ত  মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি অ্যাড. আব্দুর রইছ সাহেবের সুযোগ্য উত্তরসুরি  বঙ্গবন্ধু হত্যা মামলার সহকারী এটর্নী জেনারেল হিসাবে দায়িত্ব পালনকারী,
দুই বারের জেলা পরিষদের প্রশাসক  ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ভাইকে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করা হউক। এটা আমাদের তৃণমূলের প্রাণের দাবি।’
অ্যাড. জুয়েল আহমদ বলেন,‘ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সুনামগঞ্জের লক্ষ তরুণ যুবলীগ আলোর মশাল নিয়ে সম্মেলন পাহারা দিবে।’
এমপি মোয়াজ্জেম হোসেন রতন সমর্থক আওয়ামী লীগ নেতা সুব্রত পুরকায়স্থ বলেন,‘এবার শ্লোগান হোক মুক্তিযোদ্ধার চেতনার বিশ্বাসী জেলা কমিটি। ফুটবল নিপাত যাক, মুক্তিযোদ্ধা সম্মান পাক। পরিবর্তন হোক পরিবর্তন হবে, সুসংগঠিত আওয়ামী লীগ হবে। যুদ্ধাপরাধীদের পক্ষে যারা, রতন ভাই সাধারণ সম্পাদক হবে তাদের ছাড়া। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভাইকে দেখতে চাই।’
ছাত্রলীগ নেতা মো. মোহন মিয়া বলেছেন, ‘জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে ভাটি বাংলার উন্নয়নের রূপকার বারবার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভাইকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই।
যুবলীগ নেতা মো. সাইদ বলেছেন, ‘সরকারী উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভাইকে জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই।’