পদ প্রত্যাশীরা দেখা করলেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্থাবিত কমিটিতে বিগত কমিটির ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে দাবি করা হয়েছে। বিগত কমিটির নেতারা শনিবার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত), দপ্তর সম্পাদক বিপ্লব বডুয়ার সঙ্গে দেখা করে এই দাবি জানান।
ধানমন্ডির ৩ নম্বরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক বিপ্লব বডুয়া এবং আহমেদ হোসেনের ধানম-ির বাসভবনে গিয়ে শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ব্যারিস্টার এনামুল কবির ইমন ও সহসভাপতি খায়রুল কবির রুমেনের নেতৃত্বে দেখা করেন পদ প্রত্যাশীরা।
এসময় কেন্দ্রীয় নেতা আহমেদ হোসেনকে বিগত কমিটির ২৮ জনের নাম তুলে দিয়ে তাদেরকে জেলা কমিটিতে অন্তভুক্ত করার দাবি জানানো হয়।
এরা হলেন, ব্যারিস্টার এনামুল কবির ইমন, খায়রুল কবির রুমেন, অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, মো. জুনেদ আহমদ, মো. মোবারক হোসেন, নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, শাহ্ আবু নাসের, মফিজুল হক মফিজ, অ্যাড. আব্দুল আজাদ রোমান, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক আহমদ শামীম, মো. কামরুল হাসান চৌধুরী, হুমায়ুন রশিদ লাভলু, সুবির তালুকদার বাপ্টু, নিগার সুলতানা কেয়া, রেজাউল আলম নিক্কু, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, এবিএম ফজলুল করিম, অ্যাড. হাসান মাহবুব সাদী, আবু সাদাত লাহীন, আতিকুল ইসলাম আতিক, সৈয়দ তারিক হাসান দাউদ, শামীম আখঞ্জি, ফেরদৌসি সিদ্দিকা, আবু আব্দুল্লাহ্ চৌধুরী মাসুদ ও ঝুটন পুরকায়স্থ।
জেলা আওয়ামী লীগের বিগত কমিটির দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল জানালেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে তারা বলেছেন, প্রস্তাবিত কমিটিতে স্বজনপ্রীতি হয়েছে। দলের বিদ্রোহীদের আধিক্য রয়েছে। সন্ধ্যায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আজ রবিবার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও দেখা করে একই দাবি জানানো হবে জানান উজ্জ্বল। দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছেও তারা এসব বিষয় উল্লেখ করে লিখিত দিয়েছেন বলে জানান এই নেতা।
প্রসঙ্গ. গত ১১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে নুরুল হুদা মুকুটকে সভাপতি ও নোমান বখ্ত পলিনকে সাধারণ সম্পাদক ঘোষনা দেন ওবায়দুল কাদের। ২৭ মার্চ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নয়া সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন ৭৫ সদস্য জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে জমা দেন।
কমিটি জমা দেবার পর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এই প্রতিবেদককে বলেছেন, জেলার ত্যাগী এবং গত কয়েক বছর অবহেলা-বঞ্চনার শিকার ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টুসহ অনেকেরই ঠাঁই হয়েছে প্রস্তাবিত কমিটিতে।