পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন শিক্ষা কোর্স চালু করেছে হযরত খাদিজাতুল কুবরা (রা:) ইসলামিয়া মাদ্রাসা। আজ মঙ্গলবার পহেলা রমজান থেকে মেয়েদের জন্য এই কোরআন শিক্ষা কোর্স চালু হবে। চলবে ২৭ রমজান পর্যন্ত। আঞ্জুমানে তালিমুল ক্বোরআন বাংলাদেশ এই কার্যক্রম পরিচালনা করবে।
কোরআন শিক্ষা কোর্সে আগ্রহী বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার অফিস থেকে থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। প্রথম বর্ষ থেকে (সনদ) শেষ বর্ষ পর্যন্ত কোরআন শিক্ষা কোর্সে ভর্তি করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি


