সু.খবর রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সুস্থতা কামনা করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জোহরের জামাজের পর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, সহ-সভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল খাঁন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, দুর্বাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাসিন্দু, সহকারী শিক্ষক মঈনুদ্দিন আহমদ, ফসল আহমদ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমদ, উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী নজরুল ইসলামসহ প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার অফিস সহকারী মাওলানা ফারুক আহমদ।
জগন্নাথপুর
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর রোগ মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীশ্রী বাসুদেব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যাগে এ প্রার্থনার আয়োজন করা হয়।
বাসুদেব মন্দিরের সেবায়িত সুশীল ভট্টাচার্যের পরিচালনায় প্রার্থনায় অংশ নেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দে, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুকুল ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা শশী কান্ত গোপ, অরূপ সরকার, বকুল গোপ, বিশ্ব বৈদ্য, উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সাধারন সম্পাদক সুবল দে প্রমুখ।
এদিকে করোনা আক্রান্ত বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সুস্থতা কামনায় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে দোয়া মাহফিল ও প্রার্থমা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসরের নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন হয়। এর মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব, উপজেলা কাজী সমিতির উদ্যোগে শান্তিগঞ্জ বাজার আব্দুল মজিদ জামে মসজিদে, উপজেলা কৃষকলীগ নেতা রহিম উদ্দিন রহিমের উদ্যোগে পরিকল্পনামন্ত্রী এম মান্নান এমপির বাড়িতে, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শান্তিগঞ্জ বাজার মসজিদে, পাগলা পশ্চিমপাড়ায় ব্যবসায়ী মো. শাহিন মিয়া ও পশ্চিমবীরগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে শাহীন আহমদের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


