জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আজ বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলায় আসছেন।
তিনি বেলা ১১ ঢাকা হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে
সিলেটের উদ্যেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টার দিকে তিনি জগন্নাথপুর উপজেলার আশারাকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
পরে তিনি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। এই তথ্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম নিশ্চিত করেছেন।
- মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- মুজিব বর্ষে সুনামগঞ্জ পৌরসভা মুক্তিযোদ্ধাদের দেবে সম্মানী


