স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ বুধবার। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ।
আগামীকাল ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২.৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তাবিত “হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে প্রধান অতিথি হিসাবে জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।
৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলায় লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের ২০ বছর পূর্তি অনুষ্ঠান. দুপুর ২.৩০ মিনিটে ব্রিটিশ বাংলা এডুকেশনাল ট্রাস্ট’র অনুষ্ঠান, বিকাল ৪টায় হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


