স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ শুক্রবার। সকাল পৌনে ১১টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিজে বাড়িতে এসে পৌঁছবেন। বিকাল ৩টায় তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ।
আগামী ২ অক্টোবর শনিবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এছাড়াও ৩ অক্টোবর রবিবার দিরাই থানা পয়েন্টে দুপুর ২.৩০ মিনিটে দিরাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার’র শোক সভায় যোগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।


