হাসান শাহরিয়ারের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের শোক

স্টাফ রিপোর্টার
প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি। তিনি শোক বার্তায় বলেছেন, হাসান শাহরিয়ার সাংবাদিকতার জগতে আলোকবর্তিকা ছিলেন। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা ছিল তাঁর। আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি এক খ্যাতিমান সাংবাদিক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিককে হারালো। সুনামগঞ্জের মানুষ একজন গুরুত্বপূর্ণ অভিভাবককে হারালো। এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মরহুমের পরিবার স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।