পরিবেশ ধ্বংসকারী বোমা মেশিন ও ড্রেজার উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধের দাবি

জেলা বারকি শ্রমিক সংঘের সভায় ধোপাজান চলতি নদী ও যাদুকাটা নদী থেকে পরিবেশ-প্রতিবেশ ধ্বংসকারী বেআইনী বোমা মেশিন-ড্রেজার উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়েছে। ২১ সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদী সংলগ্ন সৈয়দপুর গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি মো. নাছির মিয়া।
বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও জেলা সভাপিত বাদল সরকার।
সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, বারকি শ্রমিক সংঘের সহ-সভাপতি প্রবীণ বারকি শ্রমিকনেতা আব্দুর রহমান ও নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অদুদ মিয়া, কোষাধ্যক্ষ মো. কাদির মিয়া, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নজু, দপ্তর সম্পাদক রইছ মিয়া, সদস্য আবুল বাশার।
সভায় শুরুতে গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নানের মাতা আনোয়ারা খাতুন(৯৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি