জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীর অশ্লীল ছবি মোবাইলফোনে ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে রফিক মিয়া (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হারগ্রামের আয়না মিয়ার ছেলে রফিক মিয়া জনৈক কলেজছাত্রীর
সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। সে সুবাধে মেয়েটির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি মোবাইল ফোনে ধারণ করে। কিছুদিন আগে রফিক মিয়া ওই কলেজছাত্রীর মাকে মোবাইলে ধারণকৃত ছবিগুলো দেখিয়ে ৮০ হাজার টাকা তাকে দেয়ার জন্য দাবি করে। অন্যথায় ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেয়। বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ গত রবিবার রাতে রফিক মিয়াকে আটক করে। এবং মোবাইল ফোনটি জব্দ করা হয়।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস বলেন, প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর অন্তরঙ্গ ছবি তোলে ব্লাকমেইল করার চেষ্টা করছিল যুবক। ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তপূর্বক অভিযুক্ত যুবককে আটক করি। এবং তাঁর ফোনে মেয়েটির ছবি পাওয়া গেছে। মেয়ের মা বাদি হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেছেন।
- মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মোদির ঢাকা সফর পেছালো
- জগন্নাথপুরে প্রতীক পেয়েই প্রচারণায় মেয়র প্রার্থীরা


