লিপসন আহমদ
খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেন,‘খাদ্য মন্ত্রণালয় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের জন্য ওএমএস’র চাল বরাদ্দ দ্বিগুণ করেছি। তিনি যতদিন খাদ্য সহায়তা দিতে চাইবেন, আমরা ততদিনই চালু রাখতে পারব। দেশে কোন ধরনের খাদ্য সংকট নেই। হাওরের বোরো
ধান আগাম বন্যায় নষ্ট হলে দেশের অন্য এলাকায় বোরোর বাম্পার ফলন হয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য মওজুদ আছে। ’


