বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে হাট বসার স্থানকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মারামারিতে ব্যবসায়ী সহ ১৭ জন আহত হয়। শনিবার বিকালে এই ঘটনা ঘটে।
জানা যায় উপজেলার পলাশ বাজারে হাটবার শনিবার বেলা সাড়ে ১১ টায় হাটে নানা দ্রব্যাদি বেচা-কেনার স্থান নিয়ে বাজার বণিক সমিতির সভাপতি সুহেল মিয়ার লোকজন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী আবুল কালামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এব্যপারে বাজারের শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে উভয় পক্ষ শান্তিপূর্ণ ভাবে বিরোধের সমাধান করার জন্য এলাকার লোক জনের সহায়তায় সিদ্ধান্ত হয়। কিন্তু পূর্ব বিরোধের জের ধরে দুপুরে পুনরায় দু’পক্ষের মধ্যে এলোপাতাড়ি মারামারি হয় এবং অনেক দোকান পাট টানা হ্যাচড়া হয়। থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে ব্যবসায়ী সহ উভয় পক্ষের ১৭ জন আহত হয়। গুরুতর আহত ছয়ফুল (২০), ছাদিকুল (২২) উভয়ের পিতা মারফত আলী, গ্রাম হছুকোনা, ইয়াছিন (২৫) পিতা-আব্দুল খালেক,
গ্রাম-পলাশগাও, সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বাজার বণিক সমিতির সভাপতি সুহেল মিয়া বলেন, দীর্ঘ দিন যাবত যে ভাবে হাট বসে আসছে, সে ভাবে আজও হাট বসে ছিল । কিন্তু আবুল কালাম সহ তার লোক জন হাটের কিছু অংশ থেকে দ্রবাদি কেনা বেচার স্থান পরির্বতন করে তার নিজ দোকানের সামনে জোরপূর্বক স্থানান্তর করে নিয়ে যেতে চাইলে মারামারির সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী সহ ৮ জন আহত হয়।
সাবেক ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী আবুল কালাম বলেন, পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে হাটবারে মোরগ সহ নানা দ্রব্যাদি কেনা বেচা হয়। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমস্যা সৃষ্টি হয়। এ জন্য এলাকার লোকজনের সিদ্ধান্তক্রমে মাঠ থেকে কেনা বেচার স্থান পরির্বতন করে অন্যত্র নিয়ে যাবার ব্যবস্থা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই মারামারি হয়। তিনি বলেন, মারামারিতে তার পক্ষের ৯ জন আহত হয়।
ব্যবসায়ী রহমত আলী বলেন, মারামারির ঘটনায় হাটে আসা কিছু ব্যবসায়ীর ক্ষতি হয় এবং অনেকে আহত হয়। এ ব্যপারে ব্যবসায়ী মুক্তিযোদ্ধা রহমত আলী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি সহিদুর রহমান বলেন,‘পলাশ পুলিশ ঘটনা স্থলে গিয়ে মারামারি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত মামলা রুজু হয়নি। তবে প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
- জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা
- রেল সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ঘোষণা-সুনামগঞ্জবাসীর মনে আশার সঞ্চার


