সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার ৫ টি ইউনিয়নে আসন্ন ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার প্রচারণার কোন কমতি নেই। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে পলাশ
ইউনিয়নটি উপজেলার সদর নিয়ে গঠিত হওয়ায় এই ইউনিয়নে নির্বাচনের গুরুত্ব বেশি। ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭৬৪৫ জন। চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৫ জন।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সুলেমান মিয়া নৌকা প্রতীকে, বিএনপির দলীয় প্রার্থী মো. ফুল মিয়া ধানের শীষ প্রতীক, জাতীয় পাটির দলীয় প্রার্থী মো. হাবিবুর রহমান ছিদ্দিকী লাঙ্গল প্রতীক, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম মাষ্টার ঘোড়া প্রতীক ও¿ জামাতে ইসলামী সমর্থিত মাও. আবু হানিফ নোমান আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সুলেমান মিয়া আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম মাষ্টারের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে বলেছেন, আব্দুল কাইয়ুম মাষ্টারের কর্মীরা আমার কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। মুক্তিখলা, মল্লিকপুর, লালারগাও, প্যায়ারী নগর, ধরেরপাড়, আধোখালী, জনতা বাজার গ্রামে ঢুকতে দিচ্ছে না আমার কর্মীদের।
স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম মাষ্টারের কাছে উল্লেখিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রার্থী সুলেমানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রার্থী সুলেমান মিয়া গতকালও আমার গ্রামে নির্বাচনী প্রচারণা করে গেছেন। আমার কর্মীরা কোন প্রার্থীর কর্মীদের বাধা নিষেধ করে নাই। আমার নির্বাচনী মাঠ ভাল দেখে প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে।
- সাচনাবাজারে নৌকার পক্ষে জেলা যুবলীগের প্রচারণা
- ছাতক সদর, নোয়ারাই ও চরমহল্লা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা


