পলাশ ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন

বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সদর ও বিশ^ম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি’র বরাদ্দকৃত ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় স্ট্রিট লাইট স্থাপন করা হয়।
শনিবার ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ সভাপতি সুহেল আহমদ, টিএমএসএস এরিয়া পরিচালক ফজলুর রহমান,আওমীলিগ নেতা, মোতালিব, পলাশ মসজিদ কমিটির সেক্টেটারি আলাল,তারা মিয়া, আবুচান, জাপা পলাশ ইউনিয়ন সাধারন সম্পাদক,স্বপন পাল, জাপা নেতা, পলাশ পেনেল চেয়ারম্যান কামরুনজামান বুলবুল, জাপা নেতা, মোহাম্মদ আলী, নুরুল আমিন, রবি, সিরাজ, মোতিন, জুলহাস প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি