বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নোঙর যুব কল্যান সংঘের উদ্যোগে পলাশ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আ. কাইয়ুমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নোঙর যুব কল্যাণ সংঘের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আ. কদ্দুছের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
সংগঠনের সহ-সাধারণ সস্পাদক জাহিদুল ইলামের পরিচালনায় স্বাগত বক্তব্য
রাখেন নোঙর যুব কল্যাণ সংঘের সভাপতি আশরাফুল জাকেরীন। আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত পলাশ ইউপি চেয়ারম্যান আ. কাইয়ুম, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা ইমাম মুয়াজিম সমিতির সভাপতি মাও. আবুল কাশেম, কাদিমু কোরান পরিষদের সভাপতি গোলাম মর্তুজা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাবেক পলাশ ইউপি সদস্য আ. গনী আনসারী, সংবাদকর্মী হাসান বশির, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুবলীগ নেতা এ্যাথলেথ দিলুয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, ছাত্রলীগের সহ সভাপতি শেখ মোশারফ হোসেন বাবলু, নোঙর যুব সংগের সহ সভাপতি সিবলী নোমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ রাজু।
- জগন্নাথপুর ডিগ্রী কলেজে জাতীয়করণ হওয়ায় অভিনন্দন ও মিষ্টি বিতরণ
- দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাথে ব্যারিস্টার ইমনের মতবিনিময়


