স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী আজ। পলাশ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পরিষদের আয়োজনে ২ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আজ শুক্রবার প্রথম অধিবেশনে সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি। দ্বিতীয় অধিবেশনে দুপুর ২ টায় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক ড. মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
৩য় অধিবেশনে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন শনিবার প্রথম অধিবেশনে সকাল ৯টা থেকে স্মৃতিচারণ, ফটোসেশন পর্ব। ২য় অধিবেশনে দুপুর ২টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক ড. মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে।
৩য় অধিবেশনে বিকাল র্যাফেল ড্র, সমাপনী বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


