Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
পলো বাওয়া উৎসবে হাজারো মানুষের ঢল – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

পলো বাওয়া উৎসবে হাজারো মানুষের ঢল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে শনিবার পলো বাওয়া উৎসবে মেতে উঠেন হাপানি হাওরের বিল পাড়ের কয়েক হাজার মানুষ। দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে এই পলো বাওয়া উৎসব দেখা গেছে। স্থানীয়রা জানান, ২০১৭ সালের পর শ্রীরামসি গ্রামের হাপাতি বিল আর পলো বাওয়া হয়নি। দীর্ঘ ৫ বছর পর গ্রামের পঞ্চায়েতের নির্ধারিত দিনে বিলে পলো দিয়ে মাছ ধরা উৎসব হয়। এ উৎসবে অংশ নেন শ্রীরামসিসহ আশপাশের গ্রামের প্রায় ৩ হাজার মাছ শিকারী। তবে বিলের দুইপাড় জুড়ে পলো বাওয়া দেখতে ভিড় জমান কয়েক হাজার উৎসুক জনতা। পলোতে ধরা পড়ে বোয়াল, শোল, মাগুর ও গজারসহ ইত্যাদি মাছ।
শ্রীরামসি গ্রামের আলী আক্তার নামের এক যুবক বলেন, ২০১৭ সালে এ বিলে মাছ ধরে ছিলাম। গত ৫ বছর পর বিলে মাছ কম থাকায় পলো বাওয়া হয়নি। এবছর বিলে অনেক মাছ পড়েছে। আমরা ৫ ভাই মিলে বোয়াল, শোলসহ বিভিন্ন জাতের মাছ শিকার করেছি। অনেক আনন্দ লাগছে।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব রহমান জানান, যুগ যুগ ধরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে স্থানীয় হাপানি বিলে পালিত হয়ে আসছিল। গত ৫ বছর ধরে বিলে পানি সংকট ও মাছের আকাল থাকায় পলো উৎসব হয়নি। এবারের বন্যায় বিলে পানি ও মাছে থাকায় গ্রামের পঞ্চায়িত সিদ্ধান্ত অনুয়ায়ী মাছ ধরার উৎসবে মেতে উঠেন কয়েক হাজার মানুষ।